1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৮০ 0 সংবাদ টি পড়েছেন
চাঁদপুর প্রতিনিধি // চাঁদপুরের মতলব উত্তরে বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে মাহবুব আলম নামে স্থানীয় মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালিপুর বাজার তাকে গ্রেপ্তার করে পুলিশ। মাহবুব আলম পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার হোগলাকান্দি গ্ৰামের আমির হোসেন মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল।

জানা যায়, উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের স্কুলপড়ুয়া মেয়ের সাথে স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলমের (৩৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় সাত মাস ধরে ধর্ষণ করে আসছে। এতে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়ের শরীরের গঠন অন্তঃসত্ত্বা দেখা দেয়ায় পরিবার থেকে চাপ দিলে সে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলমের নাম বলে। এরপর থেকে মাহবুব আলম কৌশলে গা ঢাকা দেয়। পরে অভিযোগের ভিত্তিতে মাহবুবকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী স্কুলছাত্রী বলেন, বিভিন্ন সময় ইমাম (মাহবুব) আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিত। আমি বাধা দিতাম। কিন্তু সে বাধা মানতো না। একদিন মাহবুব আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এসব কথা কোথাও জানালে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করার কথা বলে। তাই আমি ভয়ে কোথাও জানাতে সাহস পাইনি। সর্বশেষ আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে মিলিত হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, মঙ্গলবার রাতে উপজেলার কালিপুর বাজার থেকে ইমাম মাহবুবকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ