1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মহাসড়ক নয়, সড়কে চলতে পারবে ইজিবাইক: আপিল বিভাগ

  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৮৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধে হাইকোর্টের আদেশ সংশোধন করে দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, কেবল মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না। তবে অন্যান্য সড়কে চলতে পারবে। এ ছাড়া হাইকোর্টকে এই সংক্রান্ত রুলও নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।

এর আগে বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলামের এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৫ ডিসেম্বর ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে।

১৫ ডিসেম্বর আদেশের পর রিটকারীর আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেছিলেন, ‘ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এ ছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ