1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯৬

  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৮২ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাওয়া একটি নৌকা ডুবে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা গেছে চারজনকে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছি বার্তা সংস্থা এএফপি।

এএফপি জানিয়েছে, আলেগ্রিয়া-১ নামের একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে গত শনিবার ভূমধ্যসাগরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এমএসএফ এক টুইটার পোস্টে লিখেছে, জীবিত চার ব্যক্তি আমাদের বলেছেন যে তারা প্রায় এক শ মানুষের সঙ্গে একটি নৌকায় চার দিন ধরে ভূমধ্যসাগরে ভাসছিলেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা ও যত্নের প্রয়োজন বলে জানিয়েছে এমএসএফ। সংস্থাটি বলেছে, বেঁচে থাকা কাউকে এমন জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত নয় যেখানে তারা আটক, অপব্যবহার এবং দুর্ব্যবহারের সম্মুখীন হয়। লিবিয়া কোনো নিরাপদ জায়গা নয়।

গত এক দশক ধরে এশিয়া ও আফ্রিকার অভিবাসীদের জন্য ইউরোপে পৌঁছার মূল কেন্দ্রস্থল হয়ে উঠেছে লিবিয়া। অভিবাসীরা প্রথমে লিবিয়ায় জড়ো হন, তারপর ছোট ছোট নৌকায় চেপে ভয়াবহ এক যাত্রার মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চেষ্টা করেন। মাঝে মাঝেই নৌকাগুলো মাঝ সমুদ্রে ডুবে যায়।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। গত বছর এভাবে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল ২ হাজার ৪৮ জনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ