1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ইমরানই প্রধানমন্ত্রী থাকছেন, তবে…

  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩১৩ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলেও ইমরান খানই প্রধানমন্ত্রী থাকছেন, তবে তা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত। আজ সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পাক গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তির নির্দেশনায় বলা হয়েছে, সংবিধানের ২২৪-এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এ ছাড়া তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রীও তাঁর পদে বহাল থাকবেন।

সংবিধানের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর পদে উত্তরসূরি অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত বহাল থাকতে বলতে পারেন—এমনটাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে এক টুইটার পোস্টে প্রেসিডেন্ট আরিফ আলভি জানিয়েছেন, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন। তবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কীভাবে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি তিনি।

গতকাল ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ