1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

টিপ পরায় হেনস্তা করা সেই পুলিশ সদস্য হেফাজতে

  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // কপালে টিপ পরার কারণে রাস্তায় পুলিশের একজন সদস্যের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দার। অভিযোগ করেছিলেন থানাতেও। সামাজিক যোগযোগের মাধ্যমে উঠেছিল প্রতিবাদের ঝড়। ঘটনার ৩৫ ঘণ্টা পর সেই হেনস্তাকারী অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশের শেরে বাংলা নগর থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর নাম নাজমুল তারেক। তিনি কনস্টেবল পদে প্রোটেকশন বিভাগের দায়িত্ব পালন করছিলেন। ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন মার্কেটে দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে নাজমুলকে শনাক্ত করা হয়। আজ সোমবার সকালেই তাঁকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের কর্মকর্তারা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ও পুলিশের তেজগাঁও জোনের একাধিক পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার পুলিশের পোশাক পরা এক ব্যক্তির বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক বাসা থেকে রিকশাযোগে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে নামেন। সেখান থেকে হেঁটে তিনি কর্মস্থল তেজগাঁও কলেজের দিকে যাচ্ছিলেন। তখন সেজান পয়েন্টের সামনে একজন পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি মোটরবাইকের ওপর বসে ছিলেন। বাইকের নম্বর ১৩৩৯৭০। পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর কপালে টিপ পরা নিয়ে ওই ব্যক্তি কটূক্তি করেন। অকথ্য ভাষায় গালিগালাজও করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, লতা সমাদ্দার পেছন ফিরে গিয়ে এমন আচরণের প্রতিবাদ করায় ওই পুলিশ সদস্য আবারও গালিগালাজ করেন। পরে মোটরসাইকেল চালু করে তাঁর গায়ের ওপর চালিয়ে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন। এ সময় তিনি সরে গেলেও শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ