1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বুচার রাস্তা ছেয়ে গেছে লাশে, ২৮০ জনকে গণকবর

  • প্রকাশিত : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৯৭ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // রুশ বাহিনীর কাছ থেকে রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার পর আশপাশের এলাকায় পড়ে থাকা শত শত লাশ গণকবর দিয়েছে ইউক্রেনের বাহিনী। কিয়েভের নিকটবর্তী কমিউটার শহর বুচায় এ গণকবর দেওয়া হয় বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

বুচার মেয়র আনাতোলি ফেডোরুক বার্তা সংস্থা এএফপিকে শনিবার ফোনে বলেছেন, ‘আমরা ইতিমধ্যেই ২৮০ জনকে গণকবর দিয়েছি।‘ তিনি বলেছেন, ব্যাপকভাবে বিধ্বস্ত হওয়ায় বুচার রাস্তা লাশে ছেয়ে গেছে।

ফেডোরুক আরও বলেন, এই মানুষগুলোকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয় রয়েছেন। ১৪ বছরের এক শিশুও রয়েছে তাদের মধ্যে।

তিনি নিজেই বুচার রাস্তায় অন্তত ২২ জনের লাশ পড়ে থাকতে দেখেছেন বলে আল জাজিরাকে নিশ্চিত করেছেন মেয়র। আতঙ্কের কারণে এখনো সবগুলো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।

ফেডোরুক দাবি করেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে এসব মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মূলত তার শহরে বেসামরিক লোকদের ওপর গণহত্যা চালানো হয়েছে বলে উল্লেখ করেন এই মেয়র।

এদিকে, রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার হামলা শুরুর পর শনিবার এই প্রথম কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি উঠল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ