1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৩৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ইসমাইল হাওলাদার নামের এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদি-তালতলি ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার এই তথ্য নিশ্চিত করেন।

৬০ বছর বয়সী ইসমাইল হাওলাদার ওই গ্রামের মুদি মনোহরি দোকানের মালিক।

ওসি জানান, তার মরদেহ পটুয়াখালী মেডিক্যাল কলেজ মর্গে নিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে নুর মোহাম্মদ হাওলাদার ও বাহাউদ্দিন হাওলাদার নামের দুজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সম্প্রতি ইসমাইলের দোকান থেকে স্থানীয় রফিক মোল্লা তিন হাজার টাকার মালামাল বাকিতে নিয়ে যান। সেই টাকা পরিশোধের তাগিদ দিলে শুক্রবার সকালে ইসমাইলের সঙ্গে রফিকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রফিক তার আত্মীয়-স্বজন নিয়ে রাত ৮টার দিকে ইসমাইলের দোকানে হামলা চালান।

হামলাকারীরা ইসমাইলকে দোকান থেকে নামিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। মাথায় আঘাতপ্রাপ্ত ইসমাইলকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে রফিক মোল্লার দুই আত্মীয়কে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মূল অভিযুক্ত রফিকসহ অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ