1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কোম্পানীগঞ্জে মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৯১ 0 সংবাদ টি পড়েছেন

নোয়াখালী প্রতিনিধি // নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিছিলের পরিকল্পনা করায় এক জামায়াতের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাওলানা মো.শাহাজান (৫০) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াত আমীর এবং একই ওয়ার্ডের মৃত সেকান্দর আহম্মদের ছেলে।

শুক্রবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চর হাজারী ইউনিয়নের তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশারেফ হোসাইন বলেন, মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা শাহাজানকে গ্রেফতার করলেও গত ২৯ মার্চ দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আমরা কেউ এ ধরনের ঘটনার সাথে জড়িত নেই।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির নেতৃত্বে লোকজন জড়ো হয়েছিল এবং মিছিল করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ