1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হুমকিতে পাক প্রধানমন্ত্রীর জীবন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৮১ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন মারাত্মক হুমকিতে বলে দাবি করেছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফয়সাল ভাওদা। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার পিটিআই নেতা ফয়সাল দাবি করেন, প্রধানমন্ত্রী ইমরানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ইমরানের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন ফয়সাল।

সভা-সমাবেশে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী ইমরানকে বুলেটপ্রুফ গ্লাস ব্যবহার করার জন্য ক্ষমতাসীন দলের নেতারা অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন ফয়সাল।

ফয়সাল বলেন, প্রধানমন্ত্রী ইমরান একজন সাহসী ব্যক্তি। তিনি পাকিস্তানের বিষয়ে আপস করবেন না। তিনি কারও কাছে জাতির মাথা নত হতে দেবেন না।

পিটিআইয়ের এই নেতার ভাষ্য, প্রধানমন্ত্রী ইমরান আগেও জীবননাশের হুমকি পেয়েছেন। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি ষড়যন্ত্র চলছে।

দেশটির জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। জিও টিভির সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বড় ব্যবধানে অনাস্থা ভোটে হেরে যেতে পারেন ইমরান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ