1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

‘নৌকায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪০২ 0 সংবাদ টি পড়েছেন
ফরিদপুর প্রতিনিধি // আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। অযথা নিজেদে মধ্যে ভাঙন ধরাবেন না। সরকারের উন্নয়নের কথা বলুন, দলের নেতাদের সমালোচনা না করে।

বুধবার ফরিদপুরের ভাঙ্গায় নিজ বাড়ি কাউলিবেড়া জেলা আওয়ামী লীগ ও উপজেলার আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা নেতারা যদি সকলেই মিলে মিশে চলতে পারি তাহলে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহিত হবে, আর এতে আওয়ামী লীগ শক্তিশালি হবে। নিজেদের গীবত করে যদি কেউ বাহাবা নিতে চান, তারা নিশ্চয় বোকার স্বর্গে বাস করছেন, নিজের যেমন ক্ষতি করছেন, তেমনি দলেরও ।

আওয়ামী লীগের এই প্রবীন নেতা আরও বলেন, নৌকায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। নিজেকে এবং দেশের মানুষকে ভাল রাখতে হলে নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই।

তিনি বলেন, ফরিদপুর আওয়ামী লীগের সম্মেলন দ্রুত সময়েই হবে। এজন্য সকলকে মিলে মিশে থাকতে হবে। আমি দলের মধ্যে কোন গ্রুপিং চাই না।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ নেতা বিপুল ঘোষ, নারী নেত্রী আইভি মাসুদ, ঝর্ণা হাসান, মাইনুদ্দিন আহমেদ মানু, যুবলীগের কেন্দ্রীয় নেতা সাহদাত হোসেন, সাইফুর রহমান মিরন, আকরামুজ্জামান রাজা, শামসুল আলম চৌধুরী প্রমুখ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ