1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ইসরাত পায়েলের উপস্থাপনায় ‘র‍্যাব-১’র সাংস্কৃতিক সন্ধ্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৭৩ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // গেল ২৬ মার্চ ছিলো র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুরু থেকেই তারা বিভিন্ন আভিযানিক কার্যক্রম, জনসচেতনতা এবং মানব সেবামুলক কাজে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ এবং অগ্রগন্য ভূমিকা পালন করে আসছেন। তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনটিতে নানা আয়োজন হলেও আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘র‍্যাব-১’ এর কার্যদপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক সাংস্কৃতিক সন্ধ্যা। আর সেই সন্ধ্যায় মিষ্টি কথার জাদুতে উপস্থিত দর্শকের মন ভুলাবেন ইসরাত পায়েল।

তিনি বলেন, ‘উপস্থাপনা করতে আমি বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই জায়গা থেকে বিভিন্ন কর্পোরেট শো-য়ের চেয়ে দেশের সশস্ত্র বাহিনীদের সঙ্গেই আমার বেশি অনুষ্ঠান করা হয়। তাদের অনুষ্ঠানে উপস্থাপনা করতে আমি একটু বেশি-ই ভালো লাগা বোধ করি কারণ তারা সময়ের ব্যাপারে খুবই সতর্ক এবং অনুষ্ঠানগুলো হয় খুবই গোছানো ও পরিপাটি। এছাড়াও তারা শিল্পীকে সম্মান করতে জানেন। আমি দীর্ঘ সময় ধরে সশস্ত্র বাহিনীদের সঙ্গে অনুষ্ঠান করছি, প্রতিবারই আমি এ বিষয়টি খেয়াল করেছি যেটা একজন শিল্পীর জন্য বেশ স্বাচ্ছন্দ্যের। সেই ধারবাহিকতায় আজকেও একটি সুন্দর সন্ধ্যা পার হবে বলেই আমার বিশ্বাস।’

ইসরাত পায়েল জানান, এখন তিনি উপস্থাপনা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন শো এবং এর বাইরে গেল নারী দিবসে আয়োজিত বিশেষ শিশু, পথশিশু ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য একটি বিশেষ শো উপস্থাপনা করেন।

আলোচিত মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েল ২০১০ সাল থেকেই উপস্থাপনা দিয়েই পরিচিতি পেতে শুরু করেন। এরপর ২০১৫ সালে ভারতের চান্ডিগারে ‘মিস হেরিটেজ ইন্টার ন্যাশনাল’ সুন্দরী প্রতিযোগিতার ৩য় আসরে ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের হয়ে অংশ নেন পায়েল। দেখতে দেখতে ১২ বছরে পা রাখলো তার উপস্থাপনা ক্যারিয়ারের আর ‘মিস হেরিটেজ ইন্টার ন্যাশনাল’ ৭ এ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ