1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ব্রুনো জোড়া গোলে মেসিডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপে পর্তুগাল

  • প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৬৪ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // উত্তর মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতারের টিকিট কাটলো পর্তুগাল। এই ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদো রীতিমতো ঘোষণাই দিয়ে রেখেছিলেন ‘পর্তুগালকে ছাড়া বিশ্বকাপই হবে না’ বলে। মাঠের পারর্ফম্যান্সেও সেটা করেও দেখালেন রোনালদোরা।

মঙ্গলবার দিবাগত রাতে পোর্তোর এস্তাদিও দ্রাগাও স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে জয়ের প্রেরণা নিয়ে মাঠে নেমেছিলেন সময়ের সেরা ফুটবলার রোনালদো।

ম্যাচ শুরুর ১৪ মিনিটের মাথায় ডিয়োগো জোটার পাস থেকে গোলের খুব কাছেও চলে গিয়েছিলেন রোনালদো, তবে তার শটটা সে যাত্রায় গোল পোস্টের দেখা পায়নি। তবে রোনালদোর গোল না পাওয়ার আফসোসটা মিটল কিছুক্ষণ পরই। ম্যাচের ৩২ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডি বক্স বরাবর চলে যান রোনালদো। ঠান্ডা মাথায় তিনি পাস দেন ক্লাব সতীর্থ ব্রুনো ফার্নান্দেজকে। ব্রুনো ডান পায়ের শটে বল মেসিডোনিয়ার জালে জড়ান। তবে এ গোলে রোনালদো-ব্রুনোর কৃতিত্বের সঙ্গে সমান দায় আছে মেসিডোনিয়ান মিডফিল্ডার স্টেফান রিস্টোভস্কিরও। তার ভুল পাস থেকেই যে বলটা পায় রোনালদো।

১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধের খেলা শেষ করে পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় পর্তুগালকে। তার সফলতাও মেলে ৬৫ মিনিটে। এবারও গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। জোটার বাড়ানো বলে দারুণ এক ভলিতে ব্রুনো পরাস্ত করেন মেসিডোনিয়া গোলরক্ষক দিমিত্রেভস্কিকে। আর এ গোলের মধ্য দিয়েই ২-০ গোলে জয় নিয়ে পর্তুগাল টিকিট কাটে কাতার বিশ্বকাপের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ