1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নারায়ণগঞ্জে মাদক মামলায় ৫ আসামির যাবজ্জীবন

  • প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৭৮ 0 সংবাদ টি পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি // নারায়ণগঞ্জে মাদক মামলায় রায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ শহরের টানবাজার পুরাতন সুইপার কলোনীর গুপী লাল দাসের ছেলে সাগর (৩১) ও ছোট লাল (৪৬), লালুয়ার ছেলে রুবেল (৩৩), মদন লালের ছেলে রাজীব (২৯), বারেকের ছেলে ভোলা ওরফে জুয়েল (৩১)। এদের মধ্যে ভোলা পলাতক রয়েছে। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০১১ সালের ২২ মে মাদকবিরোধী অভিযানে টানবাজার পুরাতন সুইপার কলোনী থেকে ২ কেজি হেরোইন, ৪৫ কেজি গাঁজা ও সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় পরদিন সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১(খ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ