1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সাভারে বন্ধুর হাতে কলেজ ছাত্র খুন

  • প্রকাশিত : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৮২ 0 সংবাদ টি পড়েছেন
প্রতিনিধি সাভার // সাভারে পাওনা ছয় হাজার টাকার জন্য বন্ধুর হাতে খুন হয়েছে কলেজ ছাত্র সাকিব আল মামুন (১৮)। এ ঘটনায় নিহতের বন্ধু আরমান পিয়াসকে (১৮) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা-পুলিশ।

বোরবার সন্ধ্যায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২৫ মার্চ) রাতে বলিয়ারপুর কুন্ডা এলাকার কোটপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে পুলিশ।

আটক আরমান পিয়াস বলিয়ারপুরে কুন্ডা এলাকার কোটপাড়া মহল্লার ইউসুফ আলীর ছেলে। তিনি নিহত সাকিব আল মামুনের বন্ধু।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, হত্যার ঘটনায় প্রধান আসামিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে আনা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

এর আগে শনিবার (২৬ মার্চ) বিকেলে সাভারের বলিয়ারপুর মহল্লার কাশেমের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে কলেজছাত্র সাকিব আল মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই রাকিব হোসেন মিয়া বলেন, ১১ দিন আগে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সাকিব। পরে গত ১৭ মার্চ সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর শনিবার নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংক থেকে পুলিশ এক অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ আমাদের খবর দিলে ড্রেস দেখে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি।

রাকিব আরও জানান, সাকিব তার জমানো ছয় হাজার টাকা তার এক বন্ধুকে ধার দেয়। ওই পাওনা টাকা চাওয়ায় তার ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ