1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভোলায় স্বাধীনতা দিবসের র‌্যালিতে যুবলীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৫৭ 0 সংবাদ টি পড়েছেন

ভোলা প্রতিনিধি // ভোলার মনপুরায় স্বাধীনতা দিবসের র‌্যালিতে এসে মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত জসিম উদ্দিন উপজেলার মনপুরা ইউনিয়নের কুলাগাজী তালুক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

মনপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকাল ৯টার দিকে স্বাধীনতা দিসবের অনুষ্ঠানে যোগ দিতে জসিম বাড়ি থেকে মনপুরা উপজেলার হাজিরহাট আসেন। সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে যুবলীগের একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে হঠাৎ বুকে ব্যথার কারণে মাটিতে লুটিয়ে পড়েন জসিম। কয়েকজন নেতাকর্মী তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকির হোসেন আরও বলেন, জসিমের মৃত্যুতে মনপুরার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মৃত্যুর খবর শুনে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জসিমের পরিবারের সদস্যকে নগদ এক লাখ টাকা দেন বলেও জানান যুবলীগের এ নেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ