1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ময়মনসিংহে সন্তানকে গলাকেটে হত্যা করলো মা

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৮৪ 0 সংবাদ টি পড়েছেন

ময়মনসিংহ প্রতিনিধি // ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নাজমা বেগম (৩২) নামের এক নারী তার চার বছরের মেয়েকে কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ঘাতক নাজমাকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহমুদা (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ বছর আগে পার্শবর্তী মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামের রমজান আলীর সাথে বিয়ে হয় ফুলবাড়ীয়া উপজেলার দাওসা গ্রামের হযরত ফকিরের মেয়ে নাজমা বেগমের। বিয়ের পর থেকে নাজমার স্বামী মাদক ও জুয়া খেলায় আসক্ত হয়। পরে ৩ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়ি চলে যায় নাজমা। তারপর থেকে বাবার বাড়িতেই থাকতো।

বৃহস্পতিবার শিশু মাহমুদা পাশের বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় হঠাতই তাকে মাটিতে ফেলে কাঁচি দিয়ে গলা কাটে মা নাজমা। শিশুটি চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। তবে কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। পরে ঘাতক নাজমাকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শিশুর মা নাজমা বেগমকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আটক নাজমা নিজেই শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড, সে বিষয়ে জানতে তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ