1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ছাত্রকে বলাৎকার মাদ্রাসার শিক্ষককে গণধোলাই

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৯৯ 0 সংবাদ টি পড়েছেন
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি // জামালপুরের ইসলামপুরে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে ছামছুল হক সাজু নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী। তিনি মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বানী পাকুড়িয়া গ্রামের আমীর হামজার ছেলে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান

মাজেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। পরে তাকে জেলহাজতে পাঠান আদালত।

জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে গোয়ালেরচর ইউনিয়নের জস্টিবাড়ী মোড়ে দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদ্রাসার নুরানী শাখার প্রথম শ্রেণির ওই ছাত্রকে ডেকে নেন। এক পর্যায়ে ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন। বৃহস্পতিবার সকালে শিশুটির বড় ভাই মাদ্রাসায় খাবার দিতে এলে বিষয়টি তাকে অবহিত করে। এরপরই ছাত্র বলাৎকারের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ ফাঁকে লম্পট শিক্ষক সাজু পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে মাদ্রাসার ঘরে আটক রাখেন। খবর পেয়ে ইসলামপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যান। এ সময় ওই শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে হাতজোড় করে পুলিশ ও এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ