1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

চোরের খিদে

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩১১ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // ভারতের পশ্চিমবঙ্গের ঘটনা। তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে শেষরাতে ঢুকে পড়ে প্রায় ছয়জন লোক। ঘরে ঢুকেই হিন্দিতে তারা জানায়, খিদে পেয়েছে, খাবার চাই। ততক্ষণে ঘুম ভেঙে হতভম্ব হয়ে পড়েছে বাড়ির লোকজন। তাদের ভরসায় না থেকে চোরের দল নিজেরাই ফ্রিজ খুঁজে বের করে। এরপর রসগোল্লা সাবাড় করে দেয় তারা। এমনকি কোমল পানীয়ের বোতলও সাবাড় করে দেয়।

পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করে নিয়ে যায় টাকা, গয়না। সম্প্রতি পশ্চিম বর্ধমানের অন্ডালে ওই বাড়িতে ডাকাতি সেরে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ তৃণমূল নেতা সুকুমার ভট্টাচার্যের। সুকুমার জানান, গত শনিবার তাদের আদি বাড়ি জামুড়িয়ার কেন্দা গ্রামে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন স্ত্রী শ্রাবণী ও ছেলে অনীক। একাদশ শ্রেণির ছাত্র অনীকের অভিযোগ, রাত পৌনে ৩টা নাগাদ মাফলারে মুখ ঢাকা ছয়জন বাড়িতে ঢোকে। চারজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

তিনি আরও বলেন, ঘরে ঢুকেই তারা বাবা কোথায় আছে জানতে চায়। তার পরেই একজন খাবার চায়। ইতোমধ্যেই ফ্রিজের নজর পড়তেই ওই দলটির একজন সটান তা খুলে রসগোল্লার পাত্র বের করে আনে। মাফলার সামান্য সরিয়ে তারা কেউ একটি, কেউ আবার দুটি রসগোল্লা মুখে পুরতে থাকে। এরপর এক লিটারের কোমল পানীয়ের একটি বোতল ভাগ করে খায়। পুরো সময়ে তাদের সামনেই বসিয়ে রাখা হয় বলে জানান শ্রাবণী ও অনীক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ