1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিদ্যালয়ে শুক্রবারে ও উড়ছে জাতীয় পতাকা

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৭৮ 0 সংবাদ টি পড়েছেন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি // শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিক ভাবে দাফতরিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের এই দিনে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৪৫ নং বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার স্কুল শুরু হওয়ার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি আর নামানো হয়নি। স্কুল বন্ধ করে শিক্ষকেরা তালা দিয়ে চলে যায়। এর মধ্যে গতকাল রাত ও আজ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত জাতীয় পতাকাটি উড়তে দেখে এলাকাবাসী।

স্কুলের প্রধান শিক্ষক সাহিদুর রহমান জানান, আমার ঊর্ধ্বতন অফিসার গোলাম মোস্তফা স্যার আমাকে পতাকা টানাতে বলেছে, তাই আমি পতাকা টানিয়ে রেখেছি।

এ ব্যাপারে, বক্তব্য জানতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফা মিয়ার ফোন নম্বরে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আইরিন খানম বলেন, আজ শুক্রবার ২৫ মার্চ স্কুলে জাতীয় পতাকা উত্তলনের সরকারি কোনো নির্দেশনা আমরা পাইনি, এবং কাউকে পতাকা টানাতেও বলিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন বলেন, আজ জাতীয় পতাকা উত্তলনের কোনো সরকারি নির্দেশনা আমাদের নেই, তবে কেউ পতাকা টানিয়ে থাকলেও এটা আমার জানা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ