1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

প্রযোজক সমিতি থেকে শাকিব খানের সদস্যপদ বাতিল

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৮৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য হওয়া সত্ত্বেও কিছু নিয়ম না মানায় ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সমিতি এ সিদ্ধান্ত জানিয়েছে।

শাকিব খানের বন্ধু প্রযোজক মো. ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘চাঁদা না দেওয়াসহ বেশকিছু কারণে শাকিব খানের সদস্যপদ বাতিল করা হয়েছে- এটা নিশ্চিত।’

সদস্যপদ বাতিলের বিষয়টি নিয়ে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘চাঁদা নয়, তার আয়করের কাগজে কোনও একটা ঝামেলা হয়েছে বলে আমি যতদূর জানি। তাই তার সদস্যপদ বাতিল হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।’

গত ১ বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। নতুন নেতৃত্ব না থাকায় এর দেখভাল করছে প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে। এর আগ দিয়ে নতুন করে ভোটার হালনাগাদ হলো। সেখানে শাকিব খানের ভোটটি বাতিল করা হয়।

অন্যদিকে, প্রযোজক হিসেবে শাকিব সর্বশেষ লগ্নি করেছেন ‘বীর’ ছবিতে, যেটি তার এসকে ফিল্মসের ব্যানারে মুক্তি পায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ