1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আওয়ামী লীগ নেতাসহ ছাত্রী হত্যার তথ্য-আলামত উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৫৬ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করেকরে আওয়ামী লীগ নেতাসহ দুই জন নিহতের ঘটনায় বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে র‍্যাব।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, অনাকাঙ্খিত এধরণের গুলির ঘটনায় এর আগেও র‍্যাব গুরুত্বের সঙ্গে দ্রুত সময়ে তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গতরাতের ঘটনাতেও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে। বেশকিছু মোটিভ পাওয়া গেছে, সে অনুযায়ী কাজ চলছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে থাকা মাইক্রোবাসে অবস্থানরত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার এ সময় সেই ব্যক্তির মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরা ছিল। গুলি করে সেই দুর্বৃত্ত ঘটনাস্থল থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এতে জাহিদুল ইসলাম টিপু ও তার গাড়িচালক মনির হোসেন মুন্না (৩০) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মাইক্রোবাসের পাশে আটকে থাকা একটি রিকশার আরোহী প্রীতি নামে এক কলেজ শিক্ষার্থীও গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জাহিদুল ও প্রীতির মৃত্যু হয়। জাহিদুলের গাড়ি চালকের হাতে গুলি লেগেছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহত জাহিদুল ইসলাম মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর ডলি তার স্ত্রী। আর নিহত রিকশা আরোহী প্রীতি বদরুন্নেসা কলেজের অনার্সের ছাত্রী।

র‍্যাব মুখপাত্র খন্দকার মঈন বলেন, গতরাতের গুলিতে নিহতের ঘটনায় আমরা বেশ কিছু ফুটপ্রিন্ট সংগ্রহ করেছি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কিছু মোটিভও আমরা হাতে পেয়েছি। সেগুলো আমরা পর্যালোচনা করছি। ঘটনায় শ্যুটারদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ