1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ছাদ থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর শুক্রাবাদ এলাকায় বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন আকাশ রায় (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আজ বুধবার সকালে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আকাশ রায় রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামের রতন রায়ের ছেলে। তিনি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। শুক্রাবাদের এক ভবনে বন্ধুদের সঙ্গে মেসে থাকতেন তিনি।

ওই শিক্ষার্থীর বন্ধুরা জানান, শুক্রাবাদের এক চারতলা বাড়ির তৃতীয় তলায় তারা পাঁচজন মিলে মেস করে থাকেন। আজ ভোরে ভবনের নিচে ‘রক্তাক্ত অবস্থায়’ তাকে পড়ে থাকতে দেখা যায়। সে সময় তার মুখ দিয়ে ‘হারপিকের গন্ধ’ পাওয়া যাচ্ছিল। আর তার ফোনটি পাওয়া যায় বাসার ছাদে।

আকাশ হারপিক খেয়ে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা বন্ধুদের। তবে ময়নাতদন্তের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আজ সকাল ৭টার দিকে বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কীভাবে আকাশের মৃত্যু হয়েছে তা তদন্তের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ ফাঁড়ির এই পরিদর্শক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ