1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ইউক্রেনে পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে : বাইডেন

  • প্রকাশিত : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যে কারণে ইউক্রেনের বিরুদ্ধে তার রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা বেড়েছে। আজ মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদন এ কথা জানিয়েছে।

সোমবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, রাশিয়া এখন নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে। তারা বলছে যে ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্র আছে। ফলে এটি পরিষ্কার যে তিনি দুটিই ব্যবহারের চিন্তা করছেন।

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো প্রায়ই বলে থাকে যে রাশিয়া এসব অস্ত্র ব্যবহারের জন্য প্রেক্ষাপট তৈরি করতেই ইউক্রেন এসব অস্ত্র তৈরি করছে এমন দাবি করতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রাশিয়াকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ানদের সংযত হতে বাধ্য করছে।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা যেখানেই ধীরে ধীরে অগ্রসর হতে চাইছে সেখানেই তাদের সংযত থাকতে বাধ্য করছে ইউক্রেনের সেনারা। খারকিভ অঞ্চলে ইউক্রেন সেনারা আরও একটি রাশিয়ান বিমান ভূপাতিত করেছে বলেও তিনি দাবি করেন।
অপরদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই অবস্থান নিয়েছে রাশিয়ান সেনারা। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন ক্রাইমিয়া উপত্যকায় রাশিয়ান সেনারা একটি স্থল করিডোরের নিয়ন্ত্রণ নেয়ায় আজভ সাগরের সাথে ইউক্রেনের যোগাযোগ এখন কার্যত বিচ্ছিন্ন।

সোমবার প্রায় তিনশ রাশিয়ান সেনা নিহত হয়েছে দাবি করে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, নিজেদের অপূরণীয় ক্ষতির কারণে কর্মকর্তাদের সামরিক বাহিনী থেকে নিয়মিত অবসরে যাওয়া বাতিল করেছে রাশিয়া।

বন্দী বিনিময়

প্রথমবারের মতো বন্দী বিনিময় শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার ৯ সেনাসদস্যকে মুক্তি দিয়েছে ইউক্রেন। রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা এ কথা জানিয়েছেন। আজ এক প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে ধরে নিয়ে যাওয়ার পর সম্প্রতি তাকে ছেড়ে দিয়েছে রুশ বাহিনী। তাটিয়ানা মোশকালকোভা বলেছেন, রুশ বাহিনীর হাতে বন্দী মেলিতপোলের মেয়রের বিনিময় রাশিয়ার ৯ সেনাকে মুক্তি দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ