1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

পতাকা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পায়ের কাছে রেখে আওয়ামী লীগের অনুষ্ঠান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৮৮ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // বগুড়ায় আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। সেখানে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি ও জাতীয় পতাকা মেঝেতে ফেলে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দলের স্থানীয় কর্মীরাও ক্ষুব্ধ আয়োজকদের এমন কাজে। এ ঘটনার দায় স্বীকার করে ক্ষমাও চেয়েছে আয়োজকরাও।

মঞ্চে বাদ্যযন্ত্রের সাথে ঠেস দিয়ে রাখা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সাথে জাতীয় পতাকা। সেই মঞ্চে নেচে-গেয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলেছে সাংস্কৃতিক পরিবেশনা। সম্প্রতি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। উপলক্ষ্য ছিল উপজেলা কমিটির সদ্য ঘোষিত নেতাদের সংবর্ধনা দেয়া।

মহিষাবান উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ মার্চ রাতে ওই অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনার ভিডিওগুলো। জাতীয় পতাকা, জাতির জনক আর প্রধানমন্ত্রীর ছবি এভাবে ফেলে রেখে অনুষ্ঠান পরিবেশন করায় সমালোচনায় মুখর হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকীরা। দলের স্থানীয় নেতাকর্মীরাও ক্ষুব্ধ আয়োজকদের এমন কর্মকাণ্ডে। মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল হক পাইকার বলেন, অনুষ্ঠানে এতগুলো মানুষ, কারো চোখেই এই দৃশ্য দৃষ্টিকটু লাগলো না! যারা সত্যিকারের আওয়ামী লীগ করে, তাদের কাছে অন্তত এই দৃশ্য দৃষ্টিকটু লাগার কথা।

মঞ্চে পতাকা এবং ছবি দুটি রেখেছিলেন স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী। তার দাবি একটি গান পরিবেশনের সময় ব্যবহারের জন্য তিনি মঞ্চে নিয়ে রাখেন ছবি আর পতাকা। কিন্তু তার পালা আসার আগে ওভাবেই থেকে যায় সেগুলো।

যমুনা নিউজের কাছে আসা ওই অনুষ্ঠানের প্রায় দেড় ঘণ্টার ভিডিওতে দেখা মিলেছে একই দৃশ্য। যদিও আয়োজকদের দাবি, অল্প সময়ের জন্য রাখা হয়েছিলো ছবি আর জাতীয় পাতাকা। বিষয়টি নিয়ে ক্যামেরায় কথা না বললেও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ