1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কুড়িগ্রামে জোড়া কন্যা শিশুর জন্ম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৪৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // কুড়িগ্রামের জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নাসরিন বেগম (২৫) নামে এক নারী। গতকাল সোমবার রাতে কুড়িগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে ওই জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়।

নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার স্ত্রী। রানা মিয়া একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার হিসেবে কাজ করছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসরিন বেগমকে গত সোমবার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া যমজ শিশুর জন্ম দেন তিনি। মা ও জোড়া লাগানো শিশুরা এখন পর্যন্ত সুস্থ আছেন।

চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে। তবে এ বিষয় দুই কন্যা শিশুর বাবা রানা মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ জানান, বাংলাদেশে ২-৩টি জোড়া লাগানো শিশুর অপারেশন হয়েছে। তার মধ্যে একটি শিশুর অপারেশন সফল হয়েছে। শিশু দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিলেই সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ