1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৫৪ 0 সংবাদ টি পড়েছেন

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। নিজ সরকারি বাসভবন গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। সয়াবিন চাষ করতে হবে। আমদানি কমিয়ে দেশে উৎপাদনে যেতে হবে। সয়াবিন ও সূর্যমুখী চাষ করতে। ‘বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্পটি’ ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকা অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় বাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে বলেছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফেনী অঞ্চলে বাদাম ভালো হয়। যেখানে তেল বীজ উৎপাদন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সয়াবিন, সরিষা, তিল এবং চীনাবাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে হবে। প্রয়োজনে এটা আরও গবেষণা করে সারাদেশে ছড়িয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ