1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩৩ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // চট্টগ্রামের রাঙ্গামাটিতে সন্তু লারমা সমর্থিত জেএসএস ও মগ লিগারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচি পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনার পর খবর পেয়ে বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। ওই এলাকার চারদিকে সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে যারা নিহত হয়েছেন তারা কোনো দলের তা এখনো জানা যায়নি।

গাইন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পুচি মং মারমা জানান, তার ইউনিয়নের বান্দরবান সীমান্তের কাছে কেচি নতুন পাড়া এলাকায় দু’দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে এক পথপ্রদর্শকসহ তিনজনের মরদেহ সেখানে পড়ে রয়েছে। ঘটনাটি তারা নিরাপত্তা বাহিনীকে জানান।

এদিকে বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনাস্থলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পড়েছে। তবে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে সংঘাত চলে আসছে। গত এক বছরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ