1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাগুরায় ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২০৬ 0 সংবাদ টি পড়েছেন

মাগুরা প্রতিনিধি // মাগুরায় ধর্ষণচেষ্টার অভিযোগে ইসমাইল মৃধা নামে স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সোমবার (২১ মার্চ) সকালে মেয়েটির মা বাদি হয়ে মাগুরা সদর থানায় মোহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদের মেম্বর ইসমাইল মৃধাকে আসামি করে মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে পুলিশ মাগুরার আলমখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুরে আসামি ইসমাইল মৃধাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চিকিৎসক কর্তৃক জন্ম সনদের ফটোকপি স্বাক্ষর করে স্কুলের উপবৃত্তি পাইয়ে দেয়ার কথা বলে অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েটিকে নিয়ে ইউপি সদস্য ইসমাইল মৃধা রোববার (২০ মার্চ) মাগুরা সদর হাসপাতালে আসে। সেখান থেকে মেয়েটিকে রিকশাযোগে মাগুরা মাধ্যমিক শিক্ষা অফিস সংলগ্ন পশ্চিম পাশের সেলিনা আক্তারের বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় ভুক্তভোগী চিৎকার ও কান্নাকাটি শুরু করায় তাকে ছেড়ে দেয় ইসমাইল। বাড়ি ফিরে ভুক্তভোগী তার মাকে সকল ঘটনা জানালে তার মা বাদি হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ