1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দ্বিতীয় দিনেও মরদেহের খোঁজে তল্লাশি

  • প্রকাশিত : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৮২ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের পর অভিযান সমাপ্ত হলেও নদীতে মরদেহের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চকে এম ভি রূপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ডুবে যায়। পরে লঞ্চডুবির ঘটনায় ছয়জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী, দুটি শিশু ও একজন বৃদ্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ওসি মনিরুজ্জামান জানান, লঞ্চের ভেতরে তল্লাশি চালিয়ে নতুন করে কোনো মরদেহ মেলেনি। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা নাম লিখিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, আজ সোমবার ভোরে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের পর তল্লাশি চালানো হয়েছে। সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্রোতের কারণে মরদেহ চলে যেতে পারে। মরদেহের খোঁজে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত আছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে সোমবারের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। লঞ্চ ডুবে যাওয়ার কারণ, কারা দোষীসহ সব কিছু উল্লেখ করতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ