1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

  • প্রকাশিত : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৫০ 0 সংবাদ টি পড়েছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি // ঠাকুরগাঁও সদর রুহিয়াতে সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জণ রায়।

ওসি বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার আসামিরা। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে৷ এরই মধ্যে রোববার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত তিন মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে তিন বছরের সন্তানসহ ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান ওই তান্ত্রিক। সেখানে তাকে পূর্বপরিকল্পিতভাবে রাতভর শারিরীক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা ৷ এরপর তাকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চায় তারা ৷

এক পর্যায়ে মামলা করতে চাওয়ায় নানা রকম ভয়ভীতি দেখানো হয় তাকে ৷ পরে ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে ভূক্তভোগী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক গোলাম ফারুকের আদালতে এ মামলা দায়ের করেছেন।

মামলার প্রধান আসামি করা হয় রেল গেট কিপার শামিম ইসলামকে। অন্যান্য আসামিরা হলেন- মোঃ মেজর, মোঃ এনামুল হক, উজ্জ্বল দাস ও গ্রেপ্তারকৃত কথিত তান্ত্রিক প্রকাশ ঝোল।

ওসি চিত্ত রঞ্জণ রায় বলেন, শিগগিরই ধর্ষণ মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ