1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপ শুরু

  • প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৮২ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারি সংলাপ আজ রোববার বেলা ১১টায় শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

এর আগে বৈঠকে অংশ নিতে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশে এসেছেন। তিনি আজ অংশীদারি সংলাপ শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বাংলাদেশের শক্তিশালী অংশীদার হিসেবে থাকবে- এই বার্তাও মিলবে এবারের সংলাপে। বাংলাদেশের পর তিনি ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ভিক্টোরিয়া নুল্যান্ড তার পাঁচদিনের বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফরে নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানিয়েছেন, বাংলাদেশ এই বৈঠকে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে তা প্রত্যাহারের অনুরোধ জানাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিকের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা অন্বেষণের লক্ষ্যে সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারিতে গুরুত্ব দিচ্ছে। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইবে বাংলাদেশ।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, আসন্ন অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্র পাঁচটি ইস্যুতে গুরুত্ব দেবে। এগুলো হলো- বাণিজ্য, শ্রম ও বিনিয়োগ, মানবাধিকার ও সুশাসন, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক হুমকি, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকসহ আঞ্চলিক ইস্যু এবং নিরাপত্তা সহযোগিতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ