1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

  • প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩২০ 0 সংবাদ টি পড়েছেন

শুক্রবার এ দুর্ঘটনা ঘটলেও শনিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে একটি বিবৃতিতে হতাহতের কথা জানানো হয়। ট্রাকটি একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। এ দুর্ঘটনার পর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু।

জানা গেছে, ট্রাকটি একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে সামনে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ বিষয়ে মোরোগোরোর পূর্বাঞ্চলীয় অঞ্চলের পুলিশ প্রধান ফোরটুনাটাস মুসলিম বলেন, উপকূলীয় শহর ও অর্থনৈতিক কেন্দ্র দার-এস-সালাম থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) পশ্চিমে মেলেলা কিবাওনিতে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দার-এস-সালাম বন্দর থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর দিকে যাওয়া সময় ট্রাক চালক একটি মোটরবাইককে ওভারটেক করছিলেন, তখন দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর এমবেয়া থেকে উপকূলীয় শহর টাঙ্গার দিকে যাচ্ছিলো ।

তানজানিয়াতে মাঝে মধ্যেই এমন বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে ২০১৭ সালে দ্রুতগতির একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ৩২ জনই ছিল শিশু। শুধু তাই নয় দু’বছর আগেও একটি কোচ ও ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত হন।

এছাড়া ২০০৬ সালেও দেশটিতে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছিলো। সেসময় ২৬ সিটের একটি বাসে ৭৪ যাত্রী নিয়ে নিয়ে একটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেলে ৫৪ জন নিহত হন। সূত্র: আল-জাজিরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ