1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে বিএনপির জন্ম

  • প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩২৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জন্ম এদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে, স্বৈরশাসনের পটভূমিতে। রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি নেতাদের মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আওয়ামী লীগ ও গণতন্ত্র নাকি একসাথে যায় না, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, আওয়ামী লীগই দেশের একমাত্র স্বাধীনতা, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন।

শেখ হাসিনার সুদক্ষ রাষ্ট্র পরিচালনায় এ দেশের মানুষের ভাগ্যের যত উন্নয়ন ঘটেছে, বাংলাদেশ যতই উন্নত -সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রসর হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ ততই হতাশাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত প্রলাপ বকছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এদেশের গণমাধ্যমের বিকাশ ও সমৃদ্ধিতে ইতিবাচক সকল প্রয়াস আওয়ামী লীগই গ্রহণ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির কাছে গণমাধ্যমের স্বাধীনতার অর্থ হলো ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক তথ্য প্রচারের মাধ্যমে তাদের ক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নের সহায়ক ভূমিকা পালন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ