1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ঝালকাঠিতে বালুবাহী বাল্কহেডের সাথে লঞ্চের সংঘর্ষ

  • প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৯৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি থেকে ঢাকাগামী ফারহান-৭ লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাল্কহেডটি ডুবে গেছে এবং লঞ্চের সামনের অংশ ফেটে যায়। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর সংলগ্ন সুগন্ধা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারহান-৭ লঞ্চ থেকে সব যাত্রী নেমে যাওয়ার কারণে লঞ্চটির যাত্রা বাতিল করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফারহান-৭ লঞ্চের যাত্রীরা জানান, ফারহান-৭ লঞ্চটি সন্ধ্যা ৬টার দিকে আনুমানিক ৪০০ যাত্রী নিয়ে ঝালকাঠি ঘাট ত্যাগ করে। সন্ধ্যা সাড়ে ৬টায় নলছিটি ঘাট থেকে যাত্রী তোলার পর আবার যাত্রা শুরু করে। নলছিটি ঘাট ছেড়ে ১০ মিনিট চলার পর খোঁজাখালি-মল্লিকপুর বাক ঘোরার সময় একটি বাল্কহেডের সংঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাল্কহেডটি ডুবে গেলে সেটির ৫ জন স্টাফ সাঁতরে তীরে উঠতে পেরেছে। সংঘর্ষের সময় বিকট শব্দ হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পরেন। যাত্রীদের চাপে লঞ্চ কর্তৃপক্ষ মল্লিকপুর চরে নোঙর করেতে বাধ্য হন।

ফারহান-৭ লঞ্চের সুপার ভাইজার মো. হারুন বলেন, লঞ্চের সামনের অংশ সামান্য ফেটে গেছে। আতঙ্কিত যাত্রীদের মল্লিকপুর চরে নামিয়ে দেওয়া হয়েছে। সব যাত্রীর নেমে যাওয়ায় ঢাকা যাত্রা বাতিল করা হয়েছে।

নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন বলেন, ফারহান-৭ লঞ্চের অধিকাংশ যাত্রী বরগুনা থেকে আসা পুবালী নামের একটি লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিছু যাত্রী বরিশাল চলে গেছেন। ফারহান-৭ লঞ্চটিতে যাত্রী না থাকায় তারা ঢাকা যাবেন না। লঞ্চটি মল্লিকপুর চরে নোঙর করে রাখা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ