1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

চাঁদপুরে পিকনিকে এসে পদ্মায় ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২২৮ 0 সংবাদ টি পড়েছেন
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি // চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে পিকনিক করতে এসে পদ্মায় ডুবে টুটুল হাসান নয়ন (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

নিহত নয়ন ডেমরার নাভারন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার গুলপুরে। বর্তমানে সে ধনিয়া যাত্রাবাড়ী এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। তার পিতা আব্দুল মান্নান তেজগাঁও থানায় কনস্টেবল পদে চাকরি করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে নাভারন স্কুল এন্ড কলেজের ১৩৫ জন ছাত্র নিয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে আসেন। আনুমানিক বিকেল তিনটার দিকে ১২ থেকে ১৫ জন ছাত্র পদ্মা নদীতে সাঁতার কাটছিল। প্রায় আধা ঘণ্টা পর সবাই তীরে উঠে এলেও সহপাঠী টুটুল হাসান নয়নকে না পেয়ে সবাই খোঁজাখুজি করতে থাকে। খবর পেয়ে মোহনপুর নৌ-পুলিশের ডুবরী দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ হাসিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, আমরা এসেছিলাম শিক্ষা সফরে আনন্দ করার জন্য। কিন্তু এই মর্মান্তিক ঘটনায় সব আনন্দ বিলীন হয়ে গেছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ