1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

মুদি দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৭৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরগুনার বেতাগীতে আব্দুল খালেক (৫৫) নামে এক মুদি দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুল খালেক বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত হাকিম হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার খাঁনের হাট বাজারের মুদি দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন আব্দুল খালেক। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

মৃত আব্দুল খালেকের ছোট ভাই মো. জলিল বলেন, আমার ভাই আগে তিনবার স্ট্রোক করেছিলেন। তাঁর কিছু মানসিক সমস্যাও রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কোনো ঝগড়া হয়নি। কি কারণে আমার ভাই আত্মহত্যা করেছেন তা বলতে পারছি না।

মো. জলিল আরও বলেন, মৃত্যুর খবর পেয়ে আমি রাতেই তাঁর বাড়িতে যাই। এরপর পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেতাগী থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মো. আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে বেতাগী থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

থানার পরিদর্শক আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ