1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩১৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান এলাকা থেকে বিপুলসংখ্যক ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে রেহেনা আক্তার নামের চল্লিশোর্ধ্ব নারীকে কোতয়ালি মডেল থানাধীন ওই এলাকা থেকে গ্রেপ্তার করে উপ-পরিদর্শক (এসআই) খাইরুল আলমের নেতৃত্বাধীন একটি টিম।

গ্রেপ্তার নারী কক্সবাজার জেলা সদরে টেকপাড়া পুরাতন মেলরিয়া এলাকার বদিউল আলমের স্ত্রী।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার নারী বরিশালের কোনো এক ব্যক্তিকে ইয়াবা সরবরাহের উদ্দেশে নিয়ে আসে। সেই ব্যক্তির কাছে ইয়াবা পৌছে দিতে বঙ্গবন্ধু উদ্যান এলাকায় অবস্থান নিয়ে ঘোরাঘুরি করেন। তাকে দেখে ডিবি পুলিশের সন্দেহ হলে আটক করে দেহ তল্লাশি করলে তার কাছে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের অভিযানিক টিমের এসআই খাইরুল আলম নয়া শতাব্দীকে জানান, গ্রেপ্তার নারী চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। এর আগে তিনি বরিশালের একাধিক ব্যক্তিকে মাদক সরবরাহ করেছেন। বুধবারও সড়কপথে ৫০০ পিস ইয়াবা নিয়ে বরিশালে আসেন। বিকেলে নথুল্লাবাদ বাস্ট্যান্ডে পৌছে সেখান থেকে পরিবহন নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে যান। বিশেষ মাধ্যম এই তথ্য নিশ্চিত করলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই পদমর্যদার এক কর্মকর্তা বাদী হয়ে নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ