1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সৌদি ও বাংলাদেশের ৩ চুক্তি সমঝোতা স্মারক সই

  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৭০ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপে বসে এ কথা জানান তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না। একসঙ্গে নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে চাই।

এদিন সংলাপের পর শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্টসহ তিনটি চুক্তি-সমঝোতা স্মারক সই করা হয়।

এদিকে, বাংলাদেশের বিশেষায়িত শিল্পাঞ্চলে সৌদি আরবের ২০টি কোম্পানি বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এর আগে, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি আরবের সফররত পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একান্ত বৈঠকে বসেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। এ সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ