1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

গৃহবধূ হত্যা মামলায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৬২ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // খুলনার ডুমুরিয়া উপজেলায় পারভীন বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে সাবেক স্বামী লিটন মোল্লাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

 

আদালতের এপিপি এম ইলিয়াস খান ও শাম্মি আক্তার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পারভীন বেগম লিটন মোল্লার দ্বিতীয় স্ত্রী। হত্যাকাণ্ডের পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের সময় পারভীন আগের ঘরে ৮ বছরের একটি মেয়ে নিয়ে নতনু সংসার শুরু করেন। বিয়ের পর কিছুদিন ভালোভাবে পার হলেও পরে তাদের মধ্যে মতবিরোধ হয়। এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটতো। স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টায় ব্যর্থ হয় লিটন মোল্লা। হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে পারভীন স্বামীকে তালাক দেয়। এ নিয়ে ক্ষুব্ধ হন লিটন। 

২০২১ সালের ১৫ জুন রাতে ডুমুরিয়া মহিলা কলেজের পাশের এক ভাড়া বাড়িতে এসে ছুরি দিয়ে পারভীনের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন লিটন। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য পাশের রান্না ঘর থেকে কাঠ এনে মাথায় আঘাত করেন। পারভীনের চিৎকারে মেয়ের ঘুম ভেঙে যায়। পরে অন্যরা এসে পারভীনকে হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় মেয়ে লিটনকে আসামি করে হত্যা মামলা (নম্বর-১৯, তারিখ ১৫/০৬/২০২১) দায়ের করেন। একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা লিটনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৮ জন আদলতে সাক্ষ্য দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ