1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

অন্যরকম রায় : বাদী-বিবাদী সবাই খুশি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৮৭ 0 সংবাদ টি পড়েছেন
সুনামগঞ্জ প্রতিনিধি // যৌতুক, নির্যাতনসহ পারিবারিক নানা ঝামেলায় স্বামীদের বিরুদ্ধে সুনামগঞ্জের আদালতে পৃথক মামলা করেছিলেন ৫০ জন নারী। দীর্ঘদিন এসব মামলার রায় ঝুলে ছিল আদলতে। অবশেষে আজ মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে মিল করে দিয়েছেন আদালতের বিচারক। এরপর আদালত প্রাঙ্গণ থেকে নারীরা ফিরেছেন তাদের স্বামীর ঘরে।

আজ সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন পৃথক এই ৫০ মামলার রায় দেন। এতে ৫০টি পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পেল। আদালত কোন আসামিদের কারাগারে না পাঠিয়ে, সংসার জীবন চালিয়ে যাওয়ার শর্তে বাদীদের সঙ্গে আপোষ করিয়ে দেন। পরে স্বামীরা স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ফেরেন। আদালতের কর্মচারীরা তখন তাদের ফুল দিয়ে শুভ কামনা জানান। ব্যতিক্রমী এই রায়ে মামলার বাদী-বিবাদী সবাই খুশি।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতের পি.পি অ্যাড. নান্টু রায় বলেন, বিচারক পৃথক ৫০টি নারী-শিশু নির্যাতন দমন মামলা একসঙ্গে আপোস নিস্পত্তি করে দিয়েছেন। এসব মামলা ছিল পারিবারিক বিরোধের মামলা। এতে ৫০টি পরিবারের স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস করার সুযোগ পাবেন। এর আগেও বিচারক দুইবার অনেকগুলো মামলা আপোস নিষ্পত্তি করে দিয়েছেন। এতে ৫০টি পরিবারে শান্তি ফিরবে ও আদালতে মামলাজটও কমবে।

আদালত সূত্রে জানা যায়, যৌতুকসহ পারিবারিক নানা ঝামেলায় নির্যাতনের শিকার হয়ে সংসার থেকে বিতাড়িত হয়ে জেলার বিভিন্ন এলাকার ৫০ নারী তাদের স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। বিভিন্ন সময়ে মামলার শুনানি করে বিচারক উভয়পক্ষের বক্তব্য শুনে তাদের সন্তানদের এবং মঙ্গলের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সম্প্রীতির বন্ধন ধরে রাখার ব্যবস্থা করেন। এরপর একসঙ্গে আজ এসব মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সকল মামলার বাদী-বিবাদী, তাদের আইনজীবী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এক মামলার বাদি-বিবাদি ছিলেন দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের জুনাইদ মিয়া ও আম্বিয়া বেগম। তারা বললেন, ‘পারিবারিক ভুল বুঝাবুঝির কারণে আমাদের মধ্যে মামলা চলছিল। আজকে জজ সাহেব আমাদের মামলা আপোসে নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা দুজনেই খুব খুশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ