1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

শিশুকে ধর্ষণের পর হত্যা, টাঙ্গাইলে যুবকের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলে ১২ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মাজেদুর রহমান (২৬)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

কোর্ড ইন্সেপক্টর তানভির হাসান মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ অক্টোবর বিকাল অনুমানিক ৫টার দিকে মিরপুর মধ্যপাড়া গ্রামের মাজেদুর একই গ্রামের ১২ বছরের ওই শিশুকে আঁখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেসময় শিশুটি কাঁদতে কাঁদতে এ ঘটনা তার মা-বাবাকে জানাবে বললে বিষয়টি জানাজানির ভয়ে মাজেদুর তাকে গলা টিপে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে। পরে পাশের একটি ঝোপে লাশ ফেলে লতাপাতা দিয়ে ঢেকে দেয়।

এদিকে মেয়েকে না পেয়ে শিশুটির মা-বাবা খোঁজাখুঁজি করে। পরে সন্ধ্যার দিকে ওই গ্রামের এক ছোট্ট শিশু শান্তার বাবাকে জানায়, শান্তাকে সে মাজেদুরের সঙ্গে কুশাল বাগানে যেতে দেখেছিল। এরপর সেখানে গিয়ে ঝোপের মাঝে মেয়ের লাশ পড়ে থাকতে দেখে তারা।

পরে টাঙ্গাইল সদর থানা পুলিশ গ্রেপ্তার মাজেদুরকে জিজ্ঞাসাবাদ করলে অভিযোগ স্বীকার করেন তিনি।

এ ঘটনায় ওই দিনই নিহত শিশুর বড় ভাই বাদী হয়ে মাজেদুরকে আসামি করে মামলা করেন। এরপর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও নিজের দোষ স্বীকার করেন মাজেদুর ।

রায় পেয়ে মামলার বাদী বলেন, আমি অনেকটাই সন্তুষ্ট এ রায়ে। দ্রুত এর কার্যকর হোক সেটাই এখন প্রত্যাশা।

এ বিষয়ে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহম্মেদ বলেন, মামলা হওয়ার দুই বছরের মাথায় এ রায় হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ