1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বৌভাতে ৫ লিটার সয়াবিন তেল উপহার!

  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৩১ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // জার্মান নাগরিক আলিসা ও বরিশালের ছেলে রাকিবুল আহসান শুভর বৌভাত অনুষ্ঠানে পাঁচ লিটার সয়াবিন তেল উপহার দিয়েছেন এক অতিথি। অনুষ্ঠানে ব্যতিক্রমী এই উপহার নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

পারভেজ রাসেল নামে এক ব্যক্তি নিজ পরিবারসহ বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই উপহার দেন।

বরিশাল সদরের চরবাড়িয়ার উলাল বাটনা এলাকার বাসিন্দা ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের বাড়িতে এই বৌভাত অনুষ্ঠিত হয়।

উপহারের বিষয়ে অতিথি পারভেজ রাসেল বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে আলোচিত ঘটনা সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি কিংবা তেল সংকট এসব বিষয়। এসব কারণসহ বিদেশি মেয়ের সঙ্গে দেশি ছেলের এই বিয়েতে বাড়তি আনন্দ দিতেই এই ধরনের উপহার দেয়া। আমি নিজেই এই বোতল র‌্যাপিং করেছি।

শুভর বাবা শহিদুল ইসলাম জানান, ৬৫টি বড় বড় পাত্রে বৌভাতের রান্নার আয়োজন করা হয়। যেখানে দুপুরে খাওয়ার জন্য তিন হাজার মানুষের খাবারের আয়োজন ছিল। সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের প্রতিটি আয়োজন দেখে ছেলের বউ ও তার বান্ধবী জেনিফা বেশি খুশি বলেও জানান তিনি।

উল্লেখ্য, বরিশালের ছেলে রাকিব আহসান শুভর সঙ্গে আলিসার জামার্নিতে পরিচয়, এরপর বিয়ে হয়। তবে সেখানে বাঙ্গালি রীতি অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে তেমনভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে এবার বরিশালের মাটিতে বাঙালি রীতিতে তাদের বিয়ের অনুষ্ঠান হলো। এর আগে বুধবার সন্ধ্যায় আলিসার শ্বশুর শহিদুল ইসলামের বাড়িতেই গায়ে হলুদের আয়োজন করা হয়। তারা বাংলাদেশে এসেছেন তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান ও আলিসার বান্ধবী জেনিফাকে নিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ