1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু  

  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৬৭ 0 সংবাদ টি পড়েছেন
নোয়াখালী প্রতিনিধি // নোয়াখালীর মাইজদী হাসপাতাল সড়কে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায়  গতকাল শুক্রবার রাতে নবজাতকের পরিবার সুধারাম থানায় মৌখিক অভিযোগ জানান। একটি বেসরকারী হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত নবজাতক বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মো. সোহেল হোসেন ও আমেনা বেগমের তৃতীয় সন্তান। নবজাতকের বাবা মো. সোহেল হোসেন অভিযোগ করে বলেন, আমার স্ত্রীর আল্ট্রা করানোর পর থেকে ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি। শুক্রবার দুপুরে ডাক্তার বলেছে জরুরি অপারেশন করাতে হবে। জি-৮ গ্রামীন প্রাইভেট হাসপাতাল থেকে সন্ধায় ডাক্তার বলেন আমাদের মৃত সন্তান হয়েছে। তাই মরদেহ নিয়ে দাফন করতে বাড়ি চলে যাই। রাতে দাফনের সময় দেখি মাথায় বড় কাটার দাগ। তিনি আরও বলেন, মাথায় বড় কাটার ফলে আমার সন্তান মারা গেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। নবজাতকের চাচা মো. রাজু বলেন, আমরা মরদেহ নিয়ে থানায় ঘুরছি। আমরা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। হাসপাতালের পরিচালক মো. স্বপন বলেন, হাসপাতালে কোন সমস্য হয়নি, নবজাতককে বাড়ীতে হয়তো তাদের সমস্যা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎক ডা. শায়লা সুলতানা ঝুমু জানান, যেহেতু ৬ মাসের বাচ্চা, তাছাড়া পানি নেই, রোগীর ব্যাথা ছিল এবং হার্টবিট কম ছিল। সিজারে কোন সমস্যা হয়নি। তারা নবজাতককে হাসপাতাল থেকে বুঝে নিয়েছে। পরে এসে যদি কোন সমস্যার কথা বলে সে ঠিক নয়। আমাদের কোন ভুল ছিল না, এটা তার তৃতিয় সিজার। প্রয়োজনে নবজাতকে ময়না তদন্ত করে দেখুক।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন মৌখিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ