1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করল সেতুমন্ত্রীর ভাগনে

  • প্রকাশিত : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৩৮ 0 সংবাদ টি পড়েছেন

নোয়াখালী প্রতিনিধি // নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং রামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শনিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ উপলক্ষে রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে ও তাঁর অনুসারী। মন্ত্রী পরিবারে সেতুমন্ত্রী ও তাঁর ছোট ভাই কাদের মির্জার পরে এ প্রথম তাদের পরিবার থেকে তাঁর এক ভাগনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়।

দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন।
রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের দুলালের সভাপতিত্বে রামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনছার উল্যাহ, আমেরিকা প্রবাসী বাবু রমেশ চন্দ্র শীল,সাহাব উদ্দিন,আওয়ামী লীগ নেতা মো. হাসীবুস শাহিদ আলোক,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।

নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন তাঁর বক্তৃতায় বলেন, আমি সালিশ বাণিজ্য, মাদক আর জুয়ার সাথে কোন আপোষ করব না। কারণ মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন। সভা শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। রামপুর ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ