1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জাতীয়তাবাদী মহিলা দলের ১২ নেতা বহিষ্কার

  • প্রকাশিত : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় কমিটির চার সদস্যসহ ১২ জনকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী মহিলা দল। আজ শনিবার দুপুরে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসমিন আরা হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, মনি বেগম, মমতাজ চৌধুরী টুটু, মাসুদা খান লতা, মতিঝিল থানা শাখার সভাপতি বিউটি বেগম, শ্যামপুর থানা শাখার সভাপতি নাছিমা তালুকদার, যাত্রাবাড়ী থানা শাখার সহসভাপতি মুনমুন, মতিঝিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম, ডেমরা থানা শাখার সভাপতি লায়লা, কোতোয়ালি থানা শাখার সদস্য মিতা দত্ত, সূত্রাপুর থানার শাখার সদস্য আলেয়া বেগম এবং যাত্রাবাড়ী থানা শাখার প্রচার সম্পাদক মহুয়াকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ