1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

নিত্যপণ্যের ছোঁয়া কাঁচা বাজারে, পটলসহ চার সবজির সেঞ্চুরি

  • প্রকাশিত : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫২৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // গত কিছুদিনে দেশের বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হয়ে উচ্চবিত্তরাও হিমশিম খাচ্ছেন নিত্যপণ্যের চাহিদা মেটাতে গিয়ে। এবার নিত্যপণ্যের দাম বৃদ্ধির সেই ছোঁয়া লাগলো রাজধানীর কাঁচা বাজারগুলোতেও।

শুক্রবার (১১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে নতুন পুরোনো বেশিরভাগ সবজির দামই চড়া। তবে কিছুটা স্বস্তি আছে মুরগি বা গরুর মাংসসহ পেয়াজের দামে।

বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মের নতুন সবজি পটলের কেজি বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। এছাড়া ঢেঁড়সের কেজি বিক্রি হছে ৯০-১০০ টাকায়।

এদিকে বাজারে বরবটির কেজি আগের চেয়ে কিছুটা কমলেও সেই দামও রয়ে যাচ্ছে সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। বাজারে বরবটি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি দরে।

এদের সাথে আরও আছে করোলা। এ সপ্তাহের বাজারে করোলার কেজি ১০০-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকায়। বাজারে লাউয়ের দামও ঊর্ধ্বমুখী, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে।

বাজারে সবজির দামে আগুন লাগলেও কিছুটা স্বস্তি এসেছে পেঁয়াজের দামে। গেলো সপ্তাহের চেয়ে প্রায় ১৫ টাকা কমে এই সপ্তাহে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকা কেজি দরে।

এদিকে এই সপ্তাহের বাজারে মুরগির দাম রয়েছে আগের সপ্তাহের মতোই। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০-৩২০ টাকা। মুরগির মতো গরুর মাংসের দামও রয়েছে অপরিবর্তিত। বাজারে গরুর মাংসের কেজি ৬৫ও টাকা করে।

এছাড়া মাছের বাজারও আছে আগের মতো অপরিবর্তিতই। এক কেজি বা তার ওপরের সাইজের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকায় আর ছোট ইলিশের কেজি ৫০০-৬০০ টাকা। রুই মাছ আকারভেদে বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা কেজিদরে। চিংড়ির কেজি বিক্রি হচ্ছে ৫৮০-৬৫০ টাকা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ