1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধুর মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৩৩ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // বাগেরহাটের মোংলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাতে চাঁদপাই ইউনিয়নের মৌখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোংলা পৌর শহরের ১ নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩), আবদুল কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং মোড়েলগঞ্জ উপজেলার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)।

নিহত বায়জিদ ও সাকিব সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোংলা চাঁদপাই মেলা থেকে বায়জিদ, জাকারিয়া ও সাকিব নামের ওই তিনজন মোংলার উদ্দেশে ফিরছিলেন। ফেরার পথে চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় এলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে এবং পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মোংলা থানার ওসি বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে তিনজন আহত হন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ