1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

গোপালগঞ্জে বাঁশ ঝাড় থেকে বিবস্ত্র রক্তাক্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৮৫ 0 সংবাদ টি পড়েছেন
গোপালগঞ্জ প্রতিনিধি // গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিউল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে বিবস্ত্র রক্তাক্ত ওই লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রবিউল শেখ কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে। কাশিয়ানী থানার ওসি মাসুদ রায়হান তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাঘিয়া গ্রামের খালাতো ভাই কোবাদ শেখ ফোন করে রবিউল শেখকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি বাড়ি থেকে বের হলেও রাতে বাড়ি ফিরে আসে নি। এরপর বাড়ির লোকজন তার খোঁজ করছিলেন।

পরে সকালে ওই গ্রামের জনৈক বলরাম বিশ্বাসের বাঁশ ঝাড়ের মধ্যে রবিউল শেখের লাশ পড়ে থাকতে দেখে এক কৃষক নিহতের বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে রবিউল শেখের লাশ শনাক্ত করে।

কাশিয়ানী থানার ওসি মাসুদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকাবাসী জানায়, গত ২০২০ সালে কোবাদ শেখের ভাই শহিদ শেখ নিহত হয়। এ ঘটনায় আপন খালাতো ভাই নিহত রবিউল শেখ ও তার ভাইদেরকে আসামি করা হয়। মামলাটি এখন আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ