1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

চরফ্যাশনে গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল

  • প্রকাশিত : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন

ভোলা প্রতিনিধি ::
চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে গৃহবধূ আসমার (১৯) মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা এই প্রশ্নে দুই পরিবারের মধ্যে শুরু হয়েছে টানাপোড়ন।

গতকাল রোববার দুপুরে শ্বশুর বাড়ির নিজ শয্যাকক্ষে গৃহবধূ আসমার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। রোববার বিকালে পুলিশ চরফ্যাশন হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে আজ সোমবার ভোলা মর্গে প্রেরণ করেছেন। লাশ উদ্ধারের সময় পুলিশ ৩ জনকে আটক করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন।

জানা যায়, চর আফজাল গ্রামের আবুল কালাম মাঝির মেয়ে আসমা বেগম। একই গ্রামের সাত্তার তালুকদারের ছেলে আবদুল কাদেরের সাথে ৪ মাস আগে তার বিয়ে হয়। পেশায় রাজমিস্ত্রি স্বামী আবদুল কাদের ঢাকায় কাজ করেন এবং ঘটনার দিনও তিনি ঢাকায় ছিলেন।

নিহত আসমার জা নাজমা জানান, ৮দিন বাবার বাড়িতে থেকে শনিবার আসমা শ্বশুর বাড়ি আসেন। পরদিন রোববার দুপুরের খাবার রান্না করে নিজ ঘরের বিছানায় শুয়ে থাকেন। দুপুর ১২টার দিকে শ্বশুর সাত্তার তালুকদার বাহির থেকে ফিরে ঘরে এসে পুত্রবধূ আসমাকে ডাকাডাকি করেন। কোন সাড়া না পেয়ে অপরাপর পুত্রবধূরাসহ আসমার কক্ষে ঢুকে সজ্ঞাহীন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হয়।

চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জাহিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ বিকেলে লাশ উদ্ধার করেন।

নাজমা আরো জানান, সাত্তার তালুকদারের ৫ ছেলে। প্রত্যেক ছেলে স্ত্রী-সন্তান নিয়ে পৃথক ঘরে থাকেন। বাবা-মা থাকেন কাদেরের ঘরে। কাদের ঢাকায় কাজে থাকায় ঘটনার দিন শ্বশুর শাশুড়ি এবং আসমাসহ ৩জন ঘরে থাকার কথা। শাশুড়ি মেয়ের বাড়িতে যাওয়ায় ঘরে ছিলেন শ্বশুর এবং আসমা। ঘটনার সময় শ্বশুর বাজারে ছিলেন। ঘরে ছিলেন একমাত্র আসমা। দুপুরের রান্না শেষ করার পর নিজ বিছানায় আসমার মৃতদেহ পড়ে থাকার ঘটনা রহস্যের সৃষ্টি করেছে।

নাম প্রকাশ না করার শর্তে আসমার একাধিক স্বজন জানান, দীর্ঘদিন ধরে ভাসুর ইউসুফ আসমাকে উত্যক্ত করে আসছিল। আসমা ঘনিষ্টজনদের বিষয়টি জানিয়েছিল। ঘটনার দিন শ্বাশুড়ি মেয়ের বাড়িতে ছিলেন। শ্বশুর ছিলেন বাজারে। আসমা একাই ঘরে ছিলেন। দুপুরের রান্না শেষে বিশ্রামের উদ্দেশ্যে আসমা বিছানায় গেলে সুযোগ বুঝে তাকে ধর্ষণের চেষ্টা করে ভাসুর ইউসুফ। পরবর্তীতে গোটা পরিবার মিলে ঘটনা ধামাচাপা দিতে আসমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে দাবি করে। ঘটনার পর থেকে ভাসুর ইউসুফ আত্মগোপনে রয়েছে। ইউসুফ পলাতাক আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

চরফ্যাশন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা জানান, মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন ছিল। লাশ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আসমার জা-নাজমা, রিনা ও ননদ মাজেদাকে আটক করা হলেও মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ