1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ভোলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৯৬ 0 সংবাদ টি পড়েছেন

ভোলা প্রতিনিধি :: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় গৃহবধূকে হাত-পা ও মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শিপন ওরফে আলাউদ্দিনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

শিপন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের কাইয়ুম হাওলাদারের ছেলে। এ মামলার পলাতক চার আসামি হলো—মো. বেল্লাল, মো. হেলাল, মো. ইউসুফ দালাল ও মো. সেলিম মেকার। তাদের বাড়ি চরগোয়ালিয়া গ্রামে। তারা আসামি পলাতক রয়েছে।

 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন ওই গৃহবধূ। রাত ১১টার দিকে তাকে নারী কণ্ঠে একাধিকবার ডাক দেয় একজন। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে শিপন, বেল্লাল, হেলাল, ইউসুফ ও সেলিম তার হাত, পা ও মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে শারীরিক নির্যাতনসহ ধর্ষণ করে। রাত ১টায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার বিকালে শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার দিন ভুক্তভোগীর স্বামী বাড়ি ছিলেন না। তিনি সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। সোমবার রাতে বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মনপুরা থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর চার জনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ